
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে উপজেলা প্রশাসনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দেবহাটা থানা দল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একমাত্র গোলটি করে দেবহাটা থানা দল জয় নিশ্চিত করে।
খেলায় উপজেলা প্রশাসন দলের অধিনায়কত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। অপরদিকে দেবহাটা থানা দলের অধিনায়কত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক আহমেদ অপু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন সোহেল রানা, ম্যান অব দ্য সিরিজ হন জামিরুল হক।
উল্লেখ যে, ৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা উপজেলা প্রশাসন, দেবহাটা থানা, জনপ্রতিনিধি ও সাংবাদিক একাদশ অংশ নেয়।
মন্তব্য করুন