বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

ডেস্ক রিপোর্ট: দেশের ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেয়েছে মরক্কো। নগর পরিকল্পনামন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। এর মধ্য দিয়ে ৫০ বছর বয়সী এই আইনজীবী দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন।

রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মারাকেশের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করা মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনে ভোটের ফল প্রকাশের চার দিন পর এ ঘোষণা দেওয়া হলো। ওই নির্বাচনে ফাতিমার মধ্যপন্থী দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি ভোট পেয়েছে।

তবে মরক্কোর নির্বাচনি ব্যবস্থায় কোনো একক রাজনৈতিক দলের পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে তাকে একটি জোট সরকার গঠন করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আরব বিশ্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা দ্বিতীয় নারী হলেন মানসুরি। এর আগে তিউনিসিয়ায় নাজলা বাউডেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, ফাতিমা জাহরা মানসুরির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে ২০৩০ ফিফা বিশ্বকাপকে ঘিরে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ তদারকির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব থাকবে।

মরক্কোর সংবিধান অনুযায়ী, রাজা দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং প্রধানমন্ত্রী নিয়োগ করেন। তবে তাকে সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের একজন প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে হয়। ২০১১ সালে আরব বসন্তের বিক্ষোভের পর এই আইনি বাধ্যবাধকতা চালু করা হয়। এর আগে রাজা কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারতেন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

৩

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৫

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৬

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৭

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৮

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৯

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১০

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

১১

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১২

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১৪

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৫

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৮

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৯

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

২০