বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জানুয়ারি ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে ‘মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোর পথিক ফাউন্ডেশন এর আয়োজনে সেকেন্দার নগর চৌমুহনী রংধনু কমপ্লেক্স ভবনে আট দলীয় নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হযেছে।

মঙ্গলবার রাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে আব্দুর রহমান ও কামরুল জুটিকে পরাজিত করে মিরাজ হোসেন ও তারেক জুটি চ্যাম্পিয়ন হয়।

এর আগে আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এসএএম আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সেকেন্দার নগর বাজার বণিক সমিতির সভাপতি হাফেজ খাইরুল বাশার প্রমুখ।

প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন কালিগঞ্জ যুব ফাউন্ডেশনের আহ্বায়ক নুর আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০