বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুম্বাই যাচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্ক: গেল ডিসেম্বরে ‘বরবাদ’ ছবির পোস্টারে শাকিব খানের এক নতুন লুক প্রকাশ পায়। তখন শাকিব জানিয়েছিলেন, ‘বরবাদ’ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।

মেগাস্টার শাকিব খানের সে কথাই অবশ্য অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ছবিটি নিয়ে নায়ককে নিয়ে একেবারেও কম দৌড়াদৌড়ি করতে হয়নি। গত বছর অক্টোবরে মাসখানেকের সফরে মুম্বাই যান শাকিব। সেখানে ২৮ দিন ধরে করেন ‘বরবাদ’ ছবির শ্যুটিং। এবার বাকি অংশের কাজ করতে আবারও মুম্বাইতে উড়াল দিচ্ছেন এই সুপারস্টার।

সম্প্রতি ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমে জানিয়েছেন, আগামী ১০/১১ তারিখ বরবাদের শ্যুটিং শেষ করতে মুম্বাই যাবেন শাকিব খান। দু সপ্তাহ সময় নিয়ে ছবির বাকি অংশের কাজ করবেন।

হৃদয় বলেন, ইতোমধ্যে ২৮দিন শুটিং করে ফেলেছি। যতটুকু কাজ করেছি, আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন। আশা করবো, আগামীতে টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন।

‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ওপার বাংলার ইধিকা পাল। এছাড়াও আছেন সেখানকার যীশু সেনগুপ্তসহ বাংলাদেশের শিল্পীরাও।

ছবির কাজ কতদূর, সে প্রসঙ্গে পরিচালক জানান, শ্যুটিংয়ের পাশাপাশি এডিটিং চলছে। শিগগিরই বাকি শিল্পীদের নাম প্রকাশ করা হবে। ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার যত উপকার

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

১০

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

১১

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

১২

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

১৩

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১৫

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১৬

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৭

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৮

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৯

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

২০
error: Content is protected !!