বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ জানুয়ারি ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বোলিং পরীক্ষায় ‘ফেল’ সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক: খবরটা এসেছিল গতকাল বিকেলেই। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সিলেটে সাংবাদিকদের সামনে এনেছিলেন হতাশার এক খবর। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান তার প্রথম বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সিলেটে কথা বলার সময়েই প্রধান নির্বাচক এমন ফলাফলকে বলেছিলেন ‘ভেরি শকিং।’ তবে এই খবরের ফলে সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় ১৮ বছরের ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডার পেলেন এমন নিষেধাজ্ঞা। এরপরেই সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বন্ধ হয়ে যায় সাকিবের বোলিং।

নিজের বোলিং অ্যাকশনের প্রথম পরীক্ষাটাও এরপর দিয়ে ফেলেন সাকিব। বার্মিংহামের ল্যাবে হয়েছিল সেই পরীক্ষা। কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি তিনি। ঘটনার সত্যতা জানতে ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার সঙ্গে।

বিশ্বস্ত সেই সূত্র জানায়, নিজের বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এরপরেই জানতে চাওয়া হয়, পরের পরীক্ষার দিনক্ষণ নিয়ে। যদিও সেই সূত্র সাকিবের পরের পদক্ষেপ নিয়ে জানাতে পারেননি।

এদিকে সাকিবের এই বোলিং পরীক্ষায় পাস করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে। আগামী ১২ জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এরইমাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন, তবে তাকে স্কোয়াডে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, এটা বিস্ময়কর। যদিও সাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক।

উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা দলগুলোকে। যদিও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে।

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১০

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১১

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১২

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৩

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৪

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৫

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৭

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৮

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৯

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

২০
error: Content is protected !!