বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৩, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ১৬ বাংলাদেশি যুবক

বেনাপোল প্রতিনিধি : ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলো ১৬ বাংলাদেশি যুবক। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ রোববার বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলেন- বুলবুল আহমেদ, মহসিন শেখ, আবুল হোসেন, মাসুম বিল­াহ, রেজাউল খান, শাহজালাল, হাসান হালদার, নাজমুল ইসলাম, মাসুদ তালুকদার, জুলহাস শেখ, রাশেদ মোড়ল, রাশেদুল ইসলাম, সাইদুজ্জামান, আবু মুসা, মিজানুর রহমান ও মাহবুল শিকদার। এদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, তারা কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ু যায়, সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। আদালত তাদের ১-৪ বছরের সাজা দেয়। সাজা শেষে তারা দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে নিজ জিম্মায় বাড়ি ফিরে যাবেন।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া বেগম বলেন, পাচার হওয়া ও স্বইচ্ছায় ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যারা পুলিশের হাতে আটক হয়। তাদের পরিবার থেকে অভিযোগের ভিত্তিতে আমরা সরকারের মাধ্যেমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করি। তারই ধারাবাহিকতায় ১৬ বাংলাদেশি যুবক দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশন ও বেনাপোল পোর্ট থানার অফিসিয়াল কার্যক্রম শেষে তাদেরকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কেরকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১০

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১১

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১২

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৩

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

১৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

১৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

১৭

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১৯

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

২০
error: Content is protected !!