বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৪, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে শ্রী শ্রী জগন্নাথ দেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা উদযাপিত হয়েছ।

এ উপলক্ষে উপজেলার গোপালপুর শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

রোববার (৭ জুলাই) সকালে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা।

এসময় ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়।

রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়। এ সময় রথযাত্রার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন।

এই উপলক্ষে উপজেলার গোপালপুর শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে বসেছে হরেক রকমের দোকান।

রথযাত্রার আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি।

এসময় আরো উপস্থিত ছিলেন- শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ, শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ মতুয়া সংঘের সাতক্ষীরা জেলার সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জী, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোদীপ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন-আহবায়ক মহাদেব মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী প্রমুখ।

সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে মন্দির এলাকা ও রথযাত্রায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আগামী ১৫ জুলাই রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!