বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ এপ্রিল ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালা উপজেলা মহিলা দলের সদস্য সচিবসহ ৪ জনের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলা মহিলা দলের সাত সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিবসহ চারজন পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীরা হলেন, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক মমতাজ বেগম, আফরোজা বিশ্বাস, শিরিনা ও সদস্য সচিব শিরিনা সুলতানা।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে সাংবাদিকদের পদত্যাপপত্র সরবরাহ করেন তারা।

পদত্যাগপত্রে সদ্য ঘোষিত কমিটির আহবায়ককে আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং প্রকৃত ত্যাগী, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলা হয়েছে।

পদত্যাগকারীরা বলেন, তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য। তার শ্বশুর, ভাই, চাচা শ্বশুর আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তার ভাই ছাত্রলীগের সক্রিয় কর্মী। আমাদের পক্ষে তার নেতৃত্ব মানা সমীচীন নয়। আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের বিপক্ষে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। শারিরীক ও মানসিকভাবে লাঞ্ছিত হয়েছি। তখন তাকে কখনো রাজপথে দেখা যায়নি। সে কোনো আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেনি। বরং আওয়ামী লীগের সাথে আতাত করে ছেলের চাকরী নিয়েছেন। এই কমিটিতে সিনিয়রদের যথাযথ মূল্যায়ন না করায় আমরা এই কমিটি থেকে পদত্যাগ করেছি।

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি বলেন, তালা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এখন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এখানে যারা সাংগঠনিকভাবে ভালো করবে পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে তাদেরকে দায়িত্ব দেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১০

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১১

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১২

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৩

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৪

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৬

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৭

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৮

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৯

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

২০
error: Content is protected !!