বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ অক্টোবর ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শ্রমিকদলের সভায় সৈয়দ ইফতেখার: তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমুখী সরকার গঠন করবো

Exif_JPEG_420

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) শহরের ইটাগাছার তিতুমীর কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা শ্রমিকদলের ঊর্ধ্বতন সহসভাপতি আফরোজার রহমান খান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক মিজানুর রহমান ও পৌর শ্রমিকদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নূরুল্লাহ বাহার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির মন্বয়ক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক স ম জালাল উদ্দীন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার ও সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী।

আরো বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কালিগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক শোকর আলী, দেবহাটা উপজেলা শ্রমিকদলের সভাপতি বিকাশ কুমার সরকার, সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইটাগাছা ভিআইপি শ্রমিকদলের সভাপতি আলতাফ হোসেন, ফার্নিচার শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবিয়ার হোসেন প্রমুখ।

সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সহসভাপতি মিলন রহমান, পৌর শ্রমিকদলের সদস্য সচিব ইব্রাহিম গাজী, সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।

সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সারাদেশে দুঃশাসন কায়েম করেছে। বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, জেল-জুলুম ও অত্যাচার করেছে। এখন হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। তবে বিদেশে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, সমস্ত হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।

প্রধান অতিথি বলেন, তারেক রহমানের নির্দেশে জাতীয় শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে দলকে সুসংগঠিত করতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি, বৈষম্যবিরোধী ও জনকল্যাণমুখী সরকার গঠন করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১০

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১১

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৩

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৪

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১৫

শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?

১৬

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

১৭

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

১৮

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

১৯

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

২০
error: Content is protected !!