বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে রাস্তার ইট তুলে বিক্রি করলেন জেলা পরিষদের দুই স্টাফ

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং দিঘির পার্শ্ববর্তী জেলা পরিষদের রাস্তার ইট বিক্রিসহ দিঘিটি ১৪ বছর ধরে জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ স্বয়ং সাতক্ষীরা জেলা পরিষদে কর্মরত নাজমুল হোসেন ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে।

তারা সম্পর্কে আপন ভাই ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগ্রাম গ্রামের মৃত আতিয়ার গাজীর ছেলে।

সম্প্রতি মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং দিঘি এলাকার চলাচলের একমাত্র রাস্তাটি অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য আনারুল ইসলাম স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাস্তা মেরামতের জন্য ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান ওই এলাকার রঞ্জনা বেগমের বাড়িতে সরকারি ইট লুকিয়ে রাখা আছে।

মীরগাং গ্রামের বাবলুর রহমান জানান, জেলা পরিষদের দিঘির পাশে নতুন রাস্তা হওয়ার আগে আতিয়ার রহমানে দুই ছেলে ৮ হাজারের মতো পুরাতন ইট তুলে নিয়ে বিভিন্ন জায়গায় গোপনে বিক্রি করে।

স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলা পরিষদের নাম ভাঙিয়ে নাজমুল হোসেন ও মোশাররফ হোসেন একটি রাস্তার ইট বাড়িতে নিয়ে বিক্রি করেছে। একই সাথে তারা জেলা পরিষদের দিঘিটি ১৪ বছর ধরে জবরদখল করে রেখেছিল।

এ ব্যাপারে রঞ্জনা বেগমের বলেন, এটা সরকারি রাস্তার ইট। দামে কম হওয়ায় নাজমুল হোসেন ও মোশাররফ হোসেনের নিকট হতে দুই দু’বছর আগে কিনেছিলাম। প্রতি হাজার ইট ৬০০০ টাকা দাম ধরে কিনেছি।

হোসনেয়ারা বেগম জানান, নাজমুল হোসেন ও মোশারফ হোসেনের নিকট থেকে ৩৬ হাজার টাকা দিয়ে সরকারি জমি কিনে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করছি।

তবে, নাজমুল হোসেন বলেন, যে ইটগুলো বিক্রয়ের অভিযোগ উঠেছে, ওইগুলো আমার বাবা জেলা পরিষদের রাস্তার বরাদ্দ আসার আগে নিজের টাকা দিয়ে কিনে করেছিল। জেলা পরিষদের বরাদ্দ আসার পরে আমার বাবা সেই ইটগুলো উঠিয়ে নেয়। তবে সেইগুলো বিক্রি করেছে কিনা আমি সঠিক বলতে পারছি না। জেনে শুনে তারপর বলব।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ বলেন, জেলা পরিষদের সাথে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০