বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৮ নভেম্বর ২০২৪, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইনটি বাতিলের সঙ্গে সঙ্গে এর অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া সব হয়রানিমূলক মামলাও বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হয়রানির হাতিয়ার হিসেবে এই আইন ব্যবহার হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে এ আইনের অধীনে সব মামলা বাতিল হয়ে যাবে, এ মামলার জন্য সাংবাদিকদের আবেদন করা লাগবে না। তবে এ আইনের আওতায় হওয়া পর্নোগ্রাফি ও যৌন হয়রানির মামলাগুলোর বিচার চলবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হয়নি দাবি করে আসিফ নজরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় শহীদ পরিবারে পক্ষ থেকে কোনো মামলা হলে সেখানে আমাদের কিছু করণীয় নেই। এক্ষেত্রেও সংবেদনশীলতার বিষয়টি আমরা দেখতে বলেছি।

অনুষ্ঠানে বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের নির্ভীক হতে হবে। সাংবাদিক নির্ভীক না হলে গণতন্ত্র ও পরিবেশ—কোনোটাই রক্ষা হবে না।

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ১১ জনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়।

প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন, দ্বিতীয় পুরস্কার ডেইলি স্টারের আহসান হাবিব রাসেল এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ফারহান ফেরদৌস ও জসিম উদ্দিন হারুন।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ডিবিসির আদিত্য আরাফাত, দ্বিতীয় পুরস্কার নিউজটাইম বিডির মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় পুরস্কারটি পেয়েছেন একাত্তর টিভির পারভেজ নাদির রেজা।

অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন জাগো নিউজের ইয়াসির আরাফাত, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের এবং তৃতীয় জাগো নিউজের তৌহিদুজ্জামান তন্ময়।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছেন দৈনিক সমকালের আবু সালেহ রনি।

ডিআরইউয়ের সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিআরইউয়ের সাবেক সভাপতি সফিকুল করিম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দু্ল্লাহ, ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

১

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

২

বাঁশদহা ইউনিয়ন জাপা নেতা শহিদুল ইসলাম আর নেই, জেলা জাতীয় পার্টির শোক

৩

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

৪

কয়রায় জলবায়ু-সহনশীল উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

৫

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

৬

তালায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভা

৭

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

৮

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

৯

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

১০

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

১১

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে ছুটে এলো তরুণী, ঘটলো পরিণয়

১২

চিংড়িতে জেলি পুশ, শ্যামনগরে দুজনকে জরিমানা

১৩

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

১৪

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৫

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

১৬

খু‌নি হা‌সিনার ঠাই বাংলা‌র মা‌টি‌তে হ‌বে না: ম‌নিরুজ্জামান

১৭

পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের

১৮

বাংলা‌দে‌শে থাকার অ‌ধিকার আওয়ামী লীগের নাই: তাজ‌কিন আহ‌মেদ চিশ‌তি

১৯

হা‌সিনার ফি‌রে আসার সব অপ‌চেষ্টা রু‌খে দেওয়া হ‌বে: তা‌রিকুল হাসান

২০
error: Content is protected !!