বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

চন্দন চৌধুরী: সাতক্ষীরায় প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে অমিত কুমার অধিকারী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ডক্টরস্ ল্যাব হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অমিত কুমার অধিকারী সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার অসীম কুমার অধিকারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ওই যুবক দ্রুতগতিতে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। এসময় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। একইসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহত অমিত কুমারের স্বজন সুকুমার ঢালী জানান, তিনি ‘হোমস্ পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ কাজের উদ্দেশ্যে তিনি বাইরে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তপন কুমার জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে (সাতক্ষীরা-ল ১১-৫৩২৮)। তবে ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। নিহতের পরিবার মামলা দায়ের করতে ইচ্ছুক নয় বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১০

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১১

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১২

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

১৩

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

১৪

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

১৫

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

১৬

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

১৭

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

১৮

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

১৯

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

২০
error: Content is protected !!