বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট: বৃক্ষরোপণ, রক্তদান, অসহায়দের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ, বিধবাদের ছাগল এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ‘স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’। এসব কার্যক্রমের মধ্য দিয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে সংগঠনটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের মেহেদীবাগ বাইপাস এলাকায় সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মজনুর রহমান মালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মুকুল হোসেন, অ্যাডভোকেট রোকনুজ্জামান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান, আব্দুল হামিদ গাজী এবং সহকারী অধ্যাপক মাওলানা মো. আবুল হাসান। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সহকারী উপদেষ্টা মো. জিল্লুর রহমান আলফা ও মো. নুরুল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার পলাশ, সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোসলেম আলী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক নাঈম, সদস্য আমিরুল ইসলাম ও মো. খায়রুল ইসলামসহ ২৭টি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি, দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ, অসহায়দের ভ্যান প্রদান, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ, দরিদ্র বিধবাদের ছাগল দেওয়া, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে মসজিদ ও দরিদ্রদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান।

এ সময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় ২৭ টি সামাজিক সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানবিক কার্যক্রমে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১০

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

১১

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

১২

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

১৩

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

১৪

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

১৫

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

১৬

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

১৭

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১৮

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১৯

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

২০
error: Content is protected !!