
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ।
এসময় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতের টিকিট এটা ভুয়া টিকিট। জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারে আর কেউ নয়। আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা দেশের মাটি, মানুষের উন্নয়নের রাজনীতি করি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ জাবলু, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু এবং দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল।
সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদি হাসান সবুজ, সরকারি কেবিএ কলেজ ছাত্র দলের ইমরান হোসেন, নাজমুল হোসেন রুন্টি প্রমুখ।
মন্তব্য করুন