বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ ফেব্রুয়ারি ২০২৪, ৫:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে লোকালয়ে আছড়ে পড়ল উড়োজাহাজ, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জনবসতিপূর্ণ লোকালয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই আবাসিক এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের মোবাইল হোম পার্কে গিয়ে বিধ্বস্ত হয়। এতে ওই এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। ফলে বেশ কয়েকজন নিহত হয় এবং চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ক্লিন ওয়াটারের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্কট ইলার্স বলেন, ‘উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় অনেকে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এটি সরাসরি একটি বাড়িতে আঘাত হানে ও ওই বাড়িসহ আশপাশে আগুন ধরে যায়। যে কারণে তাৎক্ষণিক বেশ কিছু প্রাণহানি ঘটে।

শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তিনি বলেন, হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের কর্মীরা সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছেন। তবে হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফ্ট বোনানজা ভি ৩৫ বিমান এবং এতে থাকা পাইলট-যাত্রীর সংখ্যা এখনবধি জানা যায়নি। তবে এ ধরনের বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়।

এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি বেশ ঘনবসতিপূর্ণ। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমাণ কিংবা অস্থায়ী (মোবাইল হোম)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০