বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি: দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন নামিবিয়ার ব্যাটার

স্পোর্টস ডেস্ক: এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল কুশল মাল্লার দখলে। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন নেপালের এই ব্যাটার। এবার তার সামনেই সেই রেকর্ড ভেঙেছেন ইয়ান নিকোল লফটি-ইটন।

নেপালের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন লফটি-ইটন। আজ তিনি ব্যাটিংয়ে নামেন ৫ নম্বরে, এরপরই তোলেন ঝড়। মাত্র ১৮ বলে ফিফটি পান। ১৯তম ওভারের তৃতীয় বলে ঐরীর বলেই চার মেরে দ্রুততম সেঞ্চুরি পূর্ণ করেন এ বাঁহাতি।

৩৬ বলে ১০১ রানের ইনিংসে লফটি-ইটন মারেন ১১টি চার ও ৮টি ছক্কা। শুধু বাউন্ডারি থেকেই তিনি তোলেন ৯২ রান। নামিবিয়ার কোনো ব্যাটারের যেটি রেকর্ড। আগের রেকর্ড ছিল জিন-পিয়ের কোটজের ৮২ রান।

চতুর্থ উইকেটে ম্যালান ক্রুগারের সঙ্গে ৫২ বলে ১৩৫ রান যোগ করেন লফটি-ইটন, যেটি চতুর্থ উইকেটে নামিবিয়ার সর্বোচ্চ। ২০ ওভারে নামিবিয়া তোলে ৪ উইকেটে ২০৬ রান। ওপেনিংয়ে নামা ক্রুগার অপরাজিত থাকেন ৪৮ বলে ৫৯ রানে।

এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ক্রিস গেইলের দখলে। তিনি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটিই দ্রুততম। লফটি-ইটনের ৩৩ বলের সেঞ্চুরিটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!