বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুলিহরের চাঁদপুর আশ্রয়ণ প্রকল্পে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের চাঁদপুর আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা ইউনিট।

শনিবার (২২ জুলাই) বিকালে আশ্রয়ণ প্রকল্পের ৩১টি বাসগৃহ ঘিরে দেড় শতাধিক আম, কাঠাল, পেয়ারা ও তেঁতুল গাছের চারা রোপণ ও পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।

বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা ইউনিটের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্টা সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, মাধব চন্দ্র দত্ত, শেখ সিদ্দিকুর রহমান, ইডেন মহিলা কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দা সুলতানা সালমা, ধুলিহর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু, ৯নং ওয়ার্ড মেম্বার মো: শরিফ মোড়ল ও নাজমিন নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।

প্রসঙ্গত, ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গত ২৭ জুন থেকে মাসাধিকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। সাতক্ষীরায় মোট পাচদফায় ৩৯০টি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এছাড়া শহরের প্রাণ সায়র খালের দু’পাড়ের প্রায় চার কিলোমিটার এলাকায় বৃক্ষের বীজ বপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!