বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি খাস জমি উদ্ধারে সাতক্ষীরা জেলা প্রশাসনের সাড়াশি অভিযান

ডেস্ক রিপোর্ট: সাড়াশি অভিযান চালিয়ে অবৈধভাবে দখল করে রাখা সরকারি ১৬.৬ বিঘা খাস জমি উদ্ধার করেছে সাতক্ষীরায় জেলা প্রশাসন।

রোববার (৬ এপ্রিল) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাদারতলা মৌজায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৫.৪৮ একর (প্রায় ১৬.৬ বিঘা) খাস জমি পুনরুদ্ধার করা হয়, যেটি দীর্ঘদিন ধরে ইটাগাছা গ্রামের বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সবুর অবৈধভাবে দখল করে রেখেছিলেন।

জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আব্দুস সবুর সরকারি জমির মাটি কেটে রাস্তা নির্মাণ করে তা মাছ চাষে ব্যবহার করছিলেন এবং একই সাথে দখলকৃত জমির উপর আলীপুর ব্রিকস নামে একটি ইটভাটাও পরিচালনা করছেন।

জেলা প্রশাসক অভিযানে উপস্থিত থেকে অবৈধ দখলদার সবুরকে আগামী এক মাসের মধ্যে খননকৃত জায়গা পুনরায় মাটি দিয়ে ভরাট করে জমি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ প্রদান করেন। অন্যথায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলা প্রমুখ।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সরকারি খাস জমি কেউ অবৈধভাবে দখল করে নিজের কাজে ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা জুড়ে এ ধরনের দখলদার উচ্ছেদে অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

২

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৩

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৪

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৫

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৬

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৭

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৮

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৯

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১০

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১২

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৩

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৪

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৫

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৭

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৮

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৯

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

২০