বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার দেশি ওটিটি প্ল্যাটফর্মে ‘ওরা ৭ জন’

বিনোদন ডেস্ক: ‘জাগো’ সিনেমা খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। তার নির্মিত ‘ওরা ৭ জন’ সিনেমা গত বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরপর চলতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে এটি মুক্তি পায়। তবে সিনেমাটি নিয়ে এবার জানা গেলে নতুন খবর।

দেশি ওটিটি প্ল্যাটফর্ম টফিতে ‘ওরা ৭ জন’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এটি আগামী ১ মার্চ থেকে টফিতে দেখা যাবে। জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন খিজির হায়াত খান নিজেই। এর পাশাপাশি তিনি এ নিয়ে আরও বলেন, কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ওরা ৭ জন’ সিনেমাটি।

‘ওরা ৭ জন’ সিনেমায় সাতজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাতজন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান।

আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে সিনেমাটি। ভারতের অন্যতম চলচ্চিত্র উৎসব ১৩তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের আসরে অফিসিয়াল সিলেকশন ক্যাটাগরিতে সুযোগ পেয়েছে ‘ওরা ৭ জন’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!