বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ জুন ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ১০টায় কোডেক, অস্ট্রোলিয়ান এইড এবং অক্সফ্যাম বাংলাদেশের সহযোগিতায় ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি কয়রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ-জামান। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, আনসার ভিডিপি কর্মকর্তা মনোয়ারা খাতুন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন, প্রধান শিক্ষক সুচিত্র কুমার মন্ডল, শিক্ষার্থী মেহেদী হাসান, পিয়াংকা মন্ডল প্রমুখ।

পরে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও উপস্থিত সকলের মাঝে ৫২০টি ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১০

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১১

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১২

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৪

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৫

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৬

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৭

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৮

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৯

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

২০
error: Content is protected !!