বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভা

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে আশাশুনি বাজারস্থ আল-আমীন হোটেল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও এমপির প্রতিনিধি শম্ভুজিত মন্ডল ও জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা।

সংগঠনের সদস্য সচিব মৃন্ময় মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক তুলসী চন্দ্র পাল, কাশিনাথ মন্ডল, অ্যাডভোকেট দেবাশীষ মুখার্জ, সুমন মুখার্জী, পিউস হালদার, শিক্ষক শংকর কুমার দাশ, ভবেন্দ্র নাথ সরকার, রনদা প্রসাদ মন্ডল, বিবেকানন্দ মন্ডল লিটন, লালন সরকার, স্বপন সরকার প্রমুখ।

সভায় আগামী ৬ অক্টোবর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালনসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!