বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ আগস্ট ২০২৩, ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোরে আরও একজনের মৃত্যু

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: গত ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস (৩২) নামে আরো একজন মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪-এ।

মৃত সাবু বিশ্বাস অসুস্থ হয়ে রোববার বিকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়। ঢাকাতে নেওয়ার পথে যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত সাবু বিশ্বাস যশোর সদর উপজেলার বাওলিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি ইমারত নির্মাণ শ্রমিক ছিলেন।

সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সাবু কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মুখ দিয়ে রক্ত উঠছিলো। অসুস্থতা বেশি হলে গত রোববার তাকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাকে ডেঙ্গু ওয়ার্ড পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে রাতে ঢাকাতে নেওয়ার পথে তিনি মারা যান। সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে। তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে।

সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর ১২টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় যশোর জেলায় ১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৭ জন। একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হলো।

যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় রোববার জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহের প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে। ওই সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

কাজী নজরুল ইসলামের সমাধিতে রিজভীর শ্রদ্ধা

এমবাপ্পের জাদুকরী হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

নির্যাতন থামছেই না, ‘রাগ করতে করতে ক্লান্ত’ পাকিস্তানি তারকারা

জানা গেল কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

১০

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

১১

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

১২

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

১৩

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

১৪

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

১৫

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

১৬

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

১৭

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৮

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১৯

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

২০
error: Content is protected !!