বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ আগস্ট ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

^R

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর মহান আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারলেই শান্তি ও কল্যাণ নিশ্চিত হবে। তিনি মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করে একটি নৈতিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি মুফতি আব্দুর রহমান এজাজী। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও বিশ্বমানবতার প্রতি তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহ ও আদর্শ অনুসরণেই রয়েছে ইহকাল ও পরকালের প্রকৃত কল্যাণ।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম ও খতিব মুফতি মো: মঈনুদ্দিন যশোর। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাশেম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহানবী (সা.) এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ অনুসরণীয় আদর্শ। ইসলামের শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ইসলামিক ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মহানবী (সা.) এর শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো: ইজাজুল ইসলাম।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মুফতি মো: মঈনুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন, যশোর জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, খাদেম ও মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১০

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১১

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৩

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৪

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৫

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

১৬

৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেত্রী

১৭

হামের উপসর্গে এক দিনেই ৭ শিশুর মৃত্যু

১৮

সব সৃষ্টির শ্রেষ্ঠ মহানবী মুহাম্মদ (সা.)

১৯

আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া

২০
error: Content is protected !!