বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ আগস্ট ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

বিনোদন ডেস্ক: ভারতীয় উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন। তার চলচ্চিত্র-জীবন নিয়ে সিনেমা ‘পদাতিক’ বানিয়েছেন সৃজিত মুখার্জি। ২০২৪ সালের আগস্টে এটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

দুই বছর পর এবার সেই ‘পদাতিক’ আসছে অন্তর্জালে। ২৮ আগস্ট, শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে সিনেমাটি। যদিও প্ল্যাটফর্মটিতে বাংলাদেশ থেকে প্রবেশ কর যায় না। তবে নানা উপায়ে জি ফাইভের কনটেন্ট এ দেশের দর্শকও দেখেন। ফলে চঞ্চলের ‘পদাতিক’ও যে তার ভক্তরা ঠিকই খুঁজে নেবেন, তা বলার অপেক্ষা রাখে না।

‘পদাতিক’ অনেক কারণেই চঞ্চলের কাছে বিশেষ। এর মধ্যে একটি হলো, এই সিনেমার শুটিংয়ের আগেই বাবাকে হারিয়েছেন তিনি। সেই শোক বুকে নিয়ে দাঁড়াতে হয়েছিল ক্যামেরার সামনে। তাছাড়া মৃণাল সেনের মতো চলচ্চিত্রকারের রূপ ধারণ করে অভিনয় করাও অভিনেতার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল।

সিনেমায় মৃণালের জীবনে স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। এ ছাড়া মৃণালের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ‘পদাতিক’ মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল নির্মাতাদের। তবে ওই সময়ে কলকাতায় আর জি কর আন্দোলন আর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!