
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সেকেন্দারনগর চৌমুহনী রংধনু কমিউনিটি সেন্টারে শ্যামনগর উপকূলীয় চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন শিক্ষক গাজী মিজানুর রহমান।
চক্ষু শিবিরে এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শসহ প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন শ্যামনগর উপকূলীয় চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. রওনাফুল ইসলাম রিমন।
এ সময় উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহম্মদ শাহ মাসুদ, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান, শিক্ষাবিদ শুভ্র মল্লিক প্রমুখ।

মন্তব্য করুন