
ডেস্ক রিপোর্ট: আগামী ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সফরসূচি প্রতিমন্ত্রী ৩০ আগস্ট দুপুর ২টায় তালার ইসলামকাটিতে অবস্থিত মিনি স্টেডিয়াম পরিদর্শন এবং পাটকেলঘাটা বলফিল্ডে পথসভায় যোগদান এবং বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্তব্য করুন