বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ আগস্ট ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে হতদরিদ্র ও প্রান্তিক নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে গবাদিপশু বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ভগ্নী নিবেদিতা মঞ্চ (বিএনএম) বাস্তবায়িত প্রকল্পের আওতায় শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলার আলতাপোল গ্রামের মো. আজিজুর রহমান গাজীর বাড়িতে এসব গবাদি পশু বিতরণ করা হয়।

সংস্থার সমন্বয়কারী মিসেস কল্যাণী দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা মিসেস শিপ্রা মন্ডল। নির্বাহী পরিচালক মিসেস অন্তি ঘোষের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলার চারটি গ্রামের ছয়জন হতদরিদ্র নারীকে একটি করে গবাদিপশু (গরু) প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে গবাদিপশু বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু সহায়তা গ্রহণ করলেই হবে না, এর যথাযথ পরিচর্যা ও লালন-পালনের মাধ্যমে এটিকে সম্পদে পরিণত করতে হবে। এতে নারীরা নিজেরাই আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১০

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১১

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১২

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৩

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

১৫

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৬

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

১৭

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৮

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৯

দে‌শে ফি‌র‌লো কলকাতায় হো‌টে‌লে অ‌গ্নিকা‌ণ্ডে নিহত সাজুর মর‌দেহ, রেবতীর শেষকৃত‌্য হ‌লো কলকাতায়

২০
error: Content is protected !!