বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ আগস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এমবাপ্পের জাদুকরী হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে রিয়াল সোসিয়েদাদকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে নিজেদের ভুলে একটি গোল হজম করলেও, বিরতির পর স্বাগতিকদের সামনে পাত্তাই পায়নি সফরকারীরা।

ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত এক হ্যাটট্রিকে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে হোসে মরিনহোর শিষ্যরা। দলের হয়ে অপর গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

শুরুতেই রোমাঞ্চ ও সুযোগ হাতছাড়া

নিজেদের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য খুব একটা সহজ ছিল না রিয়াল মাদ্রিদের জন্য। ছোট ছোট পাসে আক্রমণ শানিয়ে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি তৈরি করে সোসিয়েদাদই।

ম্যাচের ১১তম মিনিটে ডি-বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন স্প্যানিশ তারকা মিকেল ওইয়ারসাবাল। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়ার দারুণ সেভে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।
এর ঠিক দশ মিনিট পর রিয়ালও একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস। ৩৫ মিনিটে সোসিয়েদাদের সার্জিও গোমেজের একটি দুর্দান্ত ভলি দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে ফের রক্ষা পায় মাদ্রিদ।

অবশেষে ৪০তম মিনিটে ডেডলক ভাঙেন কিলিয়ান এমবাপ্পে। ফেদে ভালভার্দের দুর্দান্ত এক পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে বোকা বানিয়ে নিখুঁত ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে দেন তিনি।

তবে মাদ্রিদ সমর্থকদের এই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র চার মিনিট। রিয়াল রক্ষণের ভুলে এবং কিছুটা ভাগ্যের সহায়তায় সমতায় ফেরে সোসিয়েদাদ। ডি-বক্সে ওচিয়েংয়ের একটি দুর্বল শট স্বাগতিক ডিফেন্ডারেরায়ে লেগে দিক পরিবর্তন করলে ফাঁকায় বল পেয়ে যান ক্রোয়াট মিডফিল্ডার লুকা সুচিচ। কোণাকুণি শটে কোর্তোয়াকে পরাস্ত করতে কোনো ভুল করেননি তিনি।

দ্বিতীয়ার্ধে রিয়ালের একচেটিয়া আধিপত্য

১-১ সমতায় বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬০তম মিনিটে জুড বেলিংহ্যামের সাথে দারুণ বোঝাপড়ায় নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন এমবাপ্পে।

এর ঠিক আট মিনিট পর ব্যবধান ৩-১ করেন ভিনিসিয়ুস। এই গোলের মূল কারিগর ছিলেন বেলিংহ্যাম। প্রতিপক্ষ নিজেদের অর্ধ থেকে বল হারালে, তা নিয়ে ডি-বক্সের ভেতর ঢুকে শট নেন এই ইংলিশ তারকা। প্রথম চেষ্টায় বল প্রতিহত হলেও হাল ছাড়েননি তিনি। পুনরায় বল দখলে নিয়ে বাইলাইন থেকে গোলমুখে দারুণ এক পাস দেন, যা থেকে অনায়াসে বল জালে জড়ান ভিনিসিয়ুস।

ম্যাচের ৮০তম মিনিটে নিজের কাঙ্ক্ষিত হ্যাটট্রিক পূর্ণ করেন কিলিয়ান এমবাপ্পে। এবার সহায়তাকারীর ভূমিকায় ছিলেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ের ফাঁক দিয়ে বল বাড়ান তিনি, আর ডি-বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া জোরালো শটে গোলরক্ষককে বোকা বানান ফরাসি তারকা।

নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজ বল জালে জড়ালেও ভিএআর প্রযুক্তির সাহায্যে অফসাইডের কারণে তা বাতিল করেন রেফারি।

এই দাপুটে জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তালিকার পরের দুটি স্থানে রয়েছে সেভিয়া এবং রিয়াল বেটিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

কাজী নজরুল ইসলামের সমাধিতে রিজভীর শ্রদ্ধা

এমবাপ্পের জাদুকরী হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

নির্যাতন থামছেই না, ‘রাগ করতে করতে ক্লান্ত’ পাকিস্তানি তারকারা

জানা গেল কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

১০

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

১১

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

১২

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

১৩

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

১৪

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

১৫

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১৭

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১৮

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৯

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

২০
error: Content is protected !!