বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় এক ব্যক্তির ঝুলন্ত লা-শ উদ্ধার!

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুণী গ্রাম থেকে আব্দুল হান্নান শেখ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি শিরাশুণীর গুচ্ছগ্রামের মৃত শামছুর রহমান শেখের ছেলে।

তবে, এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় শুরু হয়েছে ধ্রুমজাল।

হান্নানের পরিবারের দাবি, পরকীয়ার বলি হিসেবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।

এলাকাবাসী জানায়, আগের রাতে একই গ্রামের বাসিন্দা ফরিদা বেগমের সাথে তার বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়।
এসময় তাদের বাক-বিতন্ডায় অতিষ্ঠ হয়ে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে ফরিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। তবে হান্নানকে তারা সেখানে দেখেননি। পরে আজ সকালে স্থানীয়রা ফরিদার বাড়ির পেছনে বাগানের আমগাছে ও আব্দুল হান্নানের ঝুলন্ত লাশ দেখতে পায়।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন, মাজেদ মোড়ল, আবুল হোসেনসহ অনেকেই জানান, ঐ মহিলার সাথে তার পরকীয়া চলছিল।

তালা হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা বেগম বলেন, হান্নান গত রাতে বাড়ির পাশের পোল্ট্রি ফার্মের মালিক সাইফুলকে আমার বাড়ি থেকে বের হতে দেখে সন্দেহ করে আমার মাথা ফাঁটিয়ে দেয়। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

হান্নানের পরিবারের অভিযোগ, ফরিদার সাথে হান্নানের অবৈধ সম্পর্কের জের ধরে তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ শাহনুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০