বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধ্বং-সের মুখে ফি-লি-স্তি-ন, বিশ্বে এক রহস্যময় নীরবতা || রাহাত রাজা

গাজা উপত্যকাসহ পুরো ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী-শিশুসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন ইসরাইলি হামলায়। প্রতিদিনই নতুন করে লাশের সারি, ধ্বংস হওয়া ঘরবাড়ি ও কান্নার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই মানবিক বিপর্যয়ের মুখেও বিশ্বে নেমে এসেছে এক রহস্যময় নীরবতা!

মধ্যপ্রাচ্যের দেশগুলোও নীরব। নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে তারাও পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকার ওপর নির্ভরশীল। তাই ফিলিস্তিন ইস্যুতে সরাসরি ইসরাইলবিরোধী অবস্থান নিতে সাহস পাচ্ছে না কেউ।

যেমন সিরিয়া, লিবিয়া, ইয়েমেনসহ অনেক দেশ নিজেরাই রাজনৈতিক সংকটে জর্জরিত। এতে ফিলিস্তিন ইস্যু তাদের কাছে ‘দ্বিতীয় শ্রেণির’ হয়ে গেছে।

সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া:
গত কয়েক বছরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। এজন্য তারা রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

বিশ্বের দেশে দেশে সাধারণ মানুষ সোচ্চার হলেও রাষ্ট্রীয় নেতৃত্ব নিশ্চুপ। ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) কিছু বিবৃতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

ফিলিস্তিনের কান্না সকলের হৃদয় নাড়িয়ে দিচ্ছে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা ও ভিন্ন ভিন্ন স্বার্থের কারণে রাষ্ট্রনেতারা এখনো নীরব। তবে ইতিহাস এই নীরবতা ক্ষমা করবে না—এই বার্তা দিন দিন জোরালো হচ্ছে।

লেখক: গণমাধ্যম কর্মী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০