বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৩০ জুলাই ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর রাজিব হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব হোসেন দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের প্রয়াত আ’লীগ নেতা আব্দুল আজিজের ছেলে।

শনিবার (২৯ জুলাই) রাতে ভিকটিম তরুণী মেহেরপুর সদরের নতুন মদনাডাঙ্গা গ্রামের জনৈক তরুণী (২৪) বাদি হয়ে রাজিবকে আসামি করে দেবহাটা থানায় ধর্ষণ মামলা (নং-১৪) দায়ের করলে রাতেই সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মামলার আসামি রাজিব হোসেন বিবাহিত, বাড়িতে তার তিনটি স্ত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে একাধিক মেয়েকে প্রেমের জালে ফাসিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনসহ প্রতারণা করে আসছিলেন তিনি। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাতে মেহেরপুর সদরের বাসিন্দা ওই ভিকটিম তরুণীকে বিয়ের প্রলোভনে এলাকায় ডেকে স্থানীয় একটি পরিত্যক্ত ক্লাবে রাতভর রেখে তাকে ধর্ষণ করেন রাজিব হোসেন। পরদিন সকালে ওই তরুনীকে সাতক্ষীরা শহরের একটি পেট্রোল পাম্পের সামনে ফেলে এসেছিলেন তিনি। পরে ওই তরুণী পার্শ্ববর্তী ডিবি কার্যালয়ে গিয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন এবং পরবর্তীতে দেবহাটা থানায় মামলা দায়ের করলে ধর্ষক রাজিব হোসেনকে গ্রেপ্তার দেবহাটা থানায় সোপর্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তার পরবর্তী ধর্ষক রাজিবকে আদালতের মাধ্যমে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা নীরিক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

২

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

৩

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

৫

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

৬

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

৭

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

৮

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

৯

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

১০

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

১১

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

১২

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

১৩

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

১৪

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

১৫

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

১৬

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

১৭

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

১৮

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৯

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

২০