বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৪, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডের আ‌দেশ দি‌য়েছেন আদালত।

বুধবার (১০ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রাখিবুল ইসলাম এই আ‌দেশ দেন।

সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম জেলার দেবহাটা উপজেলার বেজোর আটি গ্রামের মনোহর গাজীর ছে‌লে।

মামলার ন‌থি সূ‌ত্রে জানা যায়, দেবহাটা উপজেলার বেজোর আটি গ্রামের মনোহর গাজীর ছে‌লে রবিউল ইসলাম ২০১২ সালের ৬ নভেম্বর রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় তার স্ত্রী দুই সন্তানের জননী ফতেমা খাতুন ওরফে ফেলী(২৮) কে শ্বাসরোধ করে হত্যা করেন। এঘটনার পরদিন ভিকটিমের পিতা নওয়াপাড়া গ্রামের আনছার আলী বাদী হয়ে দেবহাটা থানায় জামাতা রবিউল ইসলাম ও তার পরকীয়া প্রেমিকা রহিমা খাতুনের নামে হত্যা মামলা দায়ের করেন।

এ মামলা তদন্ত শেষে রবিউল ইসলামের বিরু‌দ্ধে আদাল‌তে চার্জ‌শিট দেন তদন্ত কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শেখ আব্দুস সামাদ জানান, ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। একই সা‌থে আসামি পক্ষে ভিকটিমের ২ সন্তান সাফাই সাক্ষ্য দি‌য়ে‌ছে।

আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় আদালত তা‌কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসা‌মি কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১০

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১১

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১২

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১৩

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৪

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৫

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৬

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৭

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৮

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৯

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

২০