বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাঙলো আরিফিন শুভর সাড়ে নয় বছরের সংসার

বিনোদন ডেস্ক | ভেঙে গেলো ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারের সাড়ে নয় বছরের সংসার। গেল ২০ জুলাই তাদের বৈবাহিক সম্পর্কে ছেদ পড়েছে।

বুধবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন নায়ক নিজেই।
দেশের এমন পরিস্থিতে ব্যক্তিগত জীবনের এই খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধ করেছেন উল্লেখ করে আরিফিন শুভ। বিবৃতির শুরুতে তিনি লেখেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।

বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিকমাধ্যমে করা ওই পোস্টে সম্পর্ক ছেদের খবর শুভ লেখেন, আমি অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকী জীবন নিজেদের মত করে বাঁচব।

এরপরই কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেছেন প্রাক্তনের প্রতি লেখেন, অনেক চড়াই-উৎরাই এর পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলছেন, মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকী জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।

দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক। বিবৃতির শেষ অংশে শুভ লেখেন, দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায়।

পেশায় ফ্যাশন ডিজাইনার অর্পিতা। তার বাবার বাড়ি কলকাতায়। তবে কাজের সুবাদে ঢাকায় থাকতেন। এরপর পরিচয় ও প্রেম শুরু হয় আরিফিন শুভর সঙ্গে। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন তারা। অর্পিতাকে সচরাচর পাবলিক অনুষ্ঠানে শুভর সঙ্গে দেখা যেত না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০