বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ জানুয়ারি ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ছিল এই অভিনেত্রীর গায়ে হলুদের অনুষ্ঠান। মৌসুমীর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা মাহবুব রশিদ খান।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে এই তারকার গায়ে হলুদের বেশ কিছু ছবি। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করেছেন তিনি। তবে পাত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে বিয়ের খবরে মৌসুমী হামিদকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মীরা। নব দম্পতির ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তারা। এক শুভেচ্ছাবার্তায় অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, খুব খুশি তোমার জন্য। নতুন জীবনের জন্য শুভকামনা মৌসুমী।

গত কয়েকদিন আগেই শোনা গিয়েছিল মৌসুমীর বিয়ের গুঞ্জন। সে সময় অভিনেত্রীকে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখনও বিয়ে করিনি। যদি এমন কিছু করি তাহলে সবাইকে জানিয়েই করব।’

তাহলে বিয়ের বিষয়টি কী সম্পূর্ণ গুজব? এমনটাও বলতে নারাজ এই অভিনেত্রী। তার ভাষায়, ‘যতক্ষণ না বিয়ের সবকিছু চূড়ান্ত হচ্ছে, তার আগে কিছু বলা যাবে না। দোয়া করেন, গুজব যেন সত্যি হয়। আশা করি, কিছুদিনের মধ্যে আপনাদের একটি খবর দিতে পারব।’

গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্পে এটি নির্মাণ করেছেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এছাড়াও এই অভিনেত্রীকে দেখা যাবে ‘নয়া মানুষ’ ও ‘যাপিত জীবন’ সিনেমায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১০

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১১

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১২

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৩

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১৪

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৫

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৬

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৮

সাতক্ষীরা ও শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৯

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

২০
error: Content is protected !!