বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ ডিসেম্বর ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম রোকেয়া দিবসের আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধের আহবান

ডেস্ক রিপোর্ট: ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস ২০২৩।

এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সম্মিলিত উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল গেট থেকে র‌্যালিটি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ,কে, এম শফিউল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সরোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, মহিলা পরিষদের সম্পাদক জ্যোৎস্না দত্ত প্রমুখ।

সভায় আলোচকরা নারীর নেতৃত্ব, কর্মক্ষেত্রে অবদান, নারীর অগ্রগতি, নারীর বঞ্চনা ও বৈষম্যের
কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, অধিকার আদায় ও যোগ্যতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়েছে। সমাজের বৈষম্য সহিংসতা বন্ধ করতে পারলে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে।

এসকল কর্মসূচিতে মানবাধিকার সংগঠন স্বদেশ, গবেষণা প্রতিষ্ঠান বারসিক, এইচআরডিএফ সাতক্ষীরা, আসক, এইচআরডি সিএসও কোয়ালিশন, এইচআরডি নেটওয়ার্ক, এডাব, মহিলা সংস্থা, সুশীলন, উত্তরণ, ওসিসিসহ অন্তত ৩০টি সংগঠনের সদস্যরা অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

২

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৩

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৪

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৫

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৬

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৭

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৮

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৯

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১০

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১২

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৩

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৫

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৬

The Climate Watch to deploy eight journalists at COP31

১৭

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৮

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৯

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

২০