বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিশোকে আমি নিয়ে আসি, শাকিব সুপারস্টার: অপূর্ব

বিনোদন ডেস্ক | ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ভারতের বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।

টলিউডে প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ সিনেমায় কাজ করছেন তিনি। বর্তমানে এর শুটিংয়ে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
সিনেমাটিতে খলচরিত্রে নিজেকে হাজির করছেন এই অভিনেতা। শুটিংয়ের ফাঁকে স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢালিউড ‍সুপারস্টার শাকিব খান ও বন্ধু আফরান নিশোকে নিয়ে কথা বলেছেন অপূর্ব।

কলতাকার অনেকেই নিশোকে অপূর্বের সঙ্গে মিলিয়ে ফেলেন। চেহারায় বেশ সাদৃশ্যে থাকায় আফরান নিশোর মতোই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে কি না? এমন প্রশ্নে জবাবে অপূর্ব বলেন, বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকত। ওকে বেশ ভুগতে হয়েছে এটার জন্য।

ব্যক্তিগত জীবনে দুজনেই বেশ ভালো বন্ধু। আবার শোনা যায়, কাজের প্রতিযোগিতা করতে গিয়ে নাকি তাদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধও চলে। সে কারণে নাকি তাদের মনোমালিন্য তৈরি হয়। একজন নাকি অন্যজনকে সহ্যও করতে পারেন না। সে বিষয়টিও পরিস্কার করেছেন অপূর্ব।

অপূর্বর ভাষ্য, থ্যাঙ্ক গড ও নিশো হয়ে উঠতে পেরেছে। আসলে নিশোকে আমিই নিয়ে এসেছিলাম পর্দায়। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা ভালো বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই রাকায়েত ভাইকে বলেছিলাম ওকে (নিশো) নাটকে নেওয়ার কথা। এরপর মাঝে সে অন্য কাজে ব্যস্ত ছিল। কিন্তু এখন আবারও পর্দায় কাজ শুরু করেছে।

এরপর আসে শাকিব খানের প্রসঙ্গ। বাংলাদেশে বড় পর্দার হিরো বলতে কি শুধুই শাকিব খান? এমন প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, আমি শুধু বলতে পারি তিনি ‘সুপারস্টার’। এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে। সেই সম্মান তার প্রাপ্য। কেউ কারও থেকে কম বা বেশি নয়। সবার জীবনে উত্থান-পতন থাকে। আজ যে ‘সুপারস্টার’, ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০