বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ মে ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউ ক্যালেডোনিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরই সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ মে) মার্কিন ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) একটি বুলেটিনে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে সুনামি আঘাত হানার আশঙ্কা রয়েছে।

যার কারণে হুমকিতে থাকা উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পিটিডব্লিউসি বলছে, সুনামির কারণে জোয়ারের পানি তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচু হতে পারে।

প্রতিবেশী দেশ ভানুয়াতুর আবহাওয়া ও জিও-হ্যাজার্ডস বিভাগ বলেছে, এ ধরনের ভূমিকম্পের কারণে ১-৩ মিটার উচ্চতার ‘ধ্বংসাত্মক সুনামি’ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভানুয়াতু উপকূলরেখায় আঘাত হানতে পারে।

ক্ষয়ক্ষতি এড়াতে নিউ ক্যালেডোনিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিস মানুষকে উপকূলীয় এলাকা থেকে উচ্চ ভূমিতে সরে যেতে বলেছে। এছাড়া প্রশাসনকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!