বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ আগস্ট ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাঈদীর মৃত্যু: চিকিৎসককে হুমকি দেওয়া দুজন কারাগারে

ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হুমকি দেওয়ার ঘটনায় হওয়া মামলার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এই আদেশ দেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন—তাফসিরুল ইসলাম ও হাফিজা মাহবুবা বৃষ্টি।

এ দিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিজিটাল মাধ্যমে হত্যার হুমকির অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ওই চিকিৎসক।

এর আগে গত ১৫ আগস্ট রাতে ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন চিকিৎসক এস এম মোস্তফা জামান। জিডিতে তিনি উল্লেখ করেন, বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার নামে অপপ্রচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে।

জিডির পর হুমকিদাতা ঝিনাইদহ থেকে তফসিরুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করে র‌্যাব। অপরদিকে বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে সাঈদীর চিকিৎসক কর্তৃক দায়েরকৃত জিডির অভিযুক্ত হাফিজা মাহবুবা বৃষ্টিকে (৩২) গ্রেপ্তার করে সিটিটিসি।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদী গত সোমবার রাতে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সেই খবরে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী রাতেই বিএসএমএমইউ ও শাহবাগে ভিড় করেন। মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে পরে শাহবাগ এলাকায় তারা হামলা ও ভাঙচুর চালান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০