বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরতলীর বাকাল ডিসি ইকো পার্ক ও প্রাণ সায়রের খালের পাড়ে বৃক্ষ রোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা ইউনিটের সদস্যরা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এসব স্থানে প্রায় দুইশত আম, আমড়া, কাঠাল, কুল, তেঁতুল, বকুল, রাধাচুড়া, চন্দন, লেবু, কামরাঙ্গা, আমলকি, পেয়ারা ও তাল গাছের বীজ রোপণ ও বিতরণ করা হয়।

বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাড. আজাদ হোসেন বেলাল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপদেষ্টা জ্যোৎ¯œা দত্ত, ডা. সুব্রত ঘোষ, আহসানুর রহমান রাজিব, আলি নুর খান বাবুল, এসএম বিপ্লব হোসেন, গোলাম সরোয়ার, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, মো: ফিরোজ আলী, হুমায়ুন কবির রায়হান প্রমুখ।

এর আগে প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার সদস্যরা ‘গ্লোবাল ডে অব অ্যাকশন অ্যান্ড ফসিল ফুয়েলস ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, স্বদেশ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন আয়োজিত প্রাণসায়র খালপাড়ে পরিচ্ছন্নতা অভিযান ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, প্রকৃতি ও জীবন ক্লাব সারাদেশে গত ৫ মে থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সাতক্ষীরায় আবহাওয়াজনিত কারণে নির্ধারিত সময়ে বৃষ্টিপাত না হওয়ায় কর্মসূচির উদ্বোধন করা হয় গত ২৭ জুন। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাতক্ষীরা কালেক্টরেট উদ্যান, জেলা পরিষদ, সাতক্ষীরা ‘ল’ কলেজ, সদর উপজেলার শ্যাল্যে ও চাঁদপুর গ্রামে মুজিব বর্ষের নবনির্মিত ৩৯টি বাড়িতে ৫টি করে, ডিসি ইকোপার্ক, প্রাণসায়র খালসহ বিভিন্নস্থানে পৃথক ১১টি দিবসে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।

প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জানান, সাতক্ষীরা জেলায় আড়াই মাসেরও বেশি সময় ধরে চলা এই কর্মসূচিতে আম, আমড়া, কাঠাল, কুল, তেঁতুল, বকুল, কদবেল, রাধাচুড়া, কৃষ্ণচুড়া, হরতকি, বহেরা, নিম, অর্জুন, চন্দন, লেবু, কামরাঙ্গা, আমলকি, পেয়ারা ও তাল গাছ রোপণ করা হয় ৫৮০টি এবং একই সময়ে ৪৭০টি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ভিন্ন ভিন্ন তারিখে প্রায় চার বস্তা বাবলার বীজ ছড়ানো হয়। যে বীজ থেকে ২৫/৩০ হাজার বাবলা গাছ জন্মাবে বলে আশা করা হচ্ছে।

প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীন বলেন, আমরা বৃক্ষরোপণের পাশাপাশি মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও সাতক্ষীরা ক্লাবের সদস্যরা এই কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত রাখবে। এছাড়া ইতোমধ্যে রোপণকৃত বৃক্ষগুলি যাতে যথাযথভাবে বেড়ে ওঠে সে ব্যাপারে নিয়মিত খোঁজখবর নেওয়াসহ তদারকি করবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

The Climate Watch to deploy eight journalists at COP31

১

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

২

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৪

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৫

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৬

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৭

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৮

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৯

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১০

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১১

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১২

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৪

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৮

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৯

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

২০