বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ সেপ্টেম্বর ২০২৪, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের মাটিতে ইতিহাস লিখলেন হাসান

স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে রেকর্ড গড়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে (পেস ও স্পিন মিলিয়ে) ভারতের মাটিতে টেস্টে ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি।

চলতি মাসের প্রথম দিকে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন হাসান। সেটি ছিল টেস্ট ক্যারিয়ারে হাসানের প্রথম ফাইফার। আজ শুক্রবার ভারতের মাটিতে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের সঙ্গে বড় এক রেকর্ডের মালিকও হয়ে গেলেন ২৪ বছর বয়সী এই টাইগার পেসার।

চেন্নাই টেস্টের প্রথম দিনে ৪ উইকেট শিকার করেছিলেন হাসান। আজ দ্বিতীয় দিনে ভারতের জাসপ্রিত বুমরাহর উইকেট নিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। ৫ উইকেট শিকার করতে হাসান খরচ করেছেন ৮৩ রান।

টেস্টে ২০২০ সালের পর দ্বিতীয় বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট শিকার করলেন হাসান। সর্বশেষ রোহিত শর্মাদের বিপক্ষে ভারতে এসে ফাইফার পূর্ণ করেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

এমনকি গত ১৭ বছরে ভারতের মাটিতে ৫ উইকেট শিকারের কীর্তি গড়তে পারেননি কোনো এশিয়ান পেসার। সর্বশেষ ২০০৭ সালে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের পেসার ইয়াসির আরাফাত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

২

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৪

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৫

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৬

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৭

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৮

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৯

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১০

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১২

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৩

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৪

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৫

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৬

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৭

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

২০