বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ জুলাই ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট বন্দি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানের ঘোষণা দিয়েছে।

অভ্যুত্থান ঘোষণার পর পরই স্থানীয় সময় বুধবার সকালে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে বন্দি করেছে প্রেসিডেন্ট গার্ডের সৈন্যরা।

জাতীয় টিভিতে দেওয়া এই ঘোষণায় তারা বলেছে, সেনাবাহিনী সংবিধান ভেঙে দিয়েছে। সব প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এমনকি দেশের সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তাকে ওয়াশিংটনের পক্ষ থেকে ‘অটল সমর্থন’ জানানো হয়েছিল।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন যে, তিনি বাজুমের সঙ্গে কথা বলেছেন এবং জাতিসংঘের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন।

বাজুম পশ্চিম আফ্রিকায় ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা মিত্রদের মধ্যে একজন।

বুধবার (২৬ জুলাই) টিভিতে কর্নেল মেজ আমাদু আবদ্রামানে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন। এসময় তার পেছনে ইউনিফর্ম পরা নয় সৈন্য ছিল। তিনি বলেছিলেন, ‘আমরা, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী… দেশের চলমান শাসনের অবসান ঘটাতে সিদ্ধান্ত নিয়েছি। ’

নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি, দুর্বল অর্থনৈতিক ও সামাজিক সুশাসনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেছিলেন, দেশের সব প্রাতিষ্ঠানিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের প্রধানরা তাদের প্রতিদিনের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, এ বিষয়ে বহিরাগত অংশীদারদের হস্তক্ষেপ না করার জন্য বলা হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থল ও আকাশ সীমান্ত বন্ধ রাখা হয়েছে।

এসময় তিনি কারফিউ জারিরও ঘোষণা দেন। আবদ্রামানে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ কার্যকর থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১০

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১১

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১২

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৩

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৪

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৫

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

১৬

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১৭

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১৮

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১৯

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

২০
error: Content is protected !!