বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ এপ্রিল ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ‘ডাবল সেঞ্চুরি’ নারিনের

স্পোর্টস ডেস্ক: সময়ের অন্যতম সেরা স্পিনার সুনীল নারিন। ক্যারিবিয়ান এই রহস্য স্পিনার ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন। শেষ সময়ে এসেও তার বোলিংয়ের ধার কমেনি এতটুকুও। গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শিকার করেছেন এক উইকেট। আর তাতেই একটি রেকর্ড স্পর্শ করেছেন এই অভিজ্ঞ স্পিনার।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে গতকাল ৪ ওভার বোলিং করে ৩০ রানের বিনিময়ে নারিন পেয়েছেন এক উইকেট। এ নিয়ে কলকাতার জার্সিতে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একটি দলের হয়ে দুইশ বা এর বেশি উইকেট নেওয়া বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে শুধুমাত্র সামিত প্যাটেল এই কীর্তি গড়তে পেরেছেন। নটিংহ্যামশায়ারের হয়ে বাঁহাতি এই ইংলিশ স্পিনিং অলরাউন্ডারের উইকেট সংখ্যা ২০৮টি।

এই তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। ইংল্যান্ডের আরেক দল হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়েছেন তিনি। চারে আছন লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়েছেন সাবেক এই লঙ্কান পেসার। গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংলিশ পেসার ডেভিড পেইন।

এই তালিকায় ছয়ে আছেন জাসপ্রিত বুমরাহ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৬৮ উইকেট নিয়ে ছয় নম্বরে আছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

১

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

২

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৩

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৪

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৫

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৬

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

৭

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

৮

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

৯

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১০

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১১

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১২

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৩

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৪

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৫

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৬

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১৭

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১৮

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১৯

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

২০