বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ জানুয়ারি ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাত কলেজ নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি সভা

ডেস্ক রিপোর্ট: সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত রয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা।

ওই বৈঠকের পর সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা নিউমার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করে নেন। শিক্ষার্থীদের দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) মো. খোদা বখস চৌধুরী, ঢাকা কলেজের শিক্ষার্থী রহমতুল্লাহ, ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুল ইসলাম বলেন, সরকার আমাদের ছয় দফা দাবির বিষয়ে ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব, সেগুলো পূরণ করা হয়েছে। আমরা কর্মসূচি দিয়েছিলাম ২৪ ঘণ্টা পর সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য বাস চলতে দেব না এবং নিউমার্কেট থানা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১০

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১১

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১২

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

১৩

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

১৪

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১৫

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৬

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১৭

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৮

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৯

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!