বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসপাতালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, দায়িত্ব হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, দায়িত্ব হস্তান্তরযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হাসপাতালে ভর্তি থাকায় দায়িত্ব তার সহকারীর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। পেন্টাগন এমনটি জানিয়েছে।

মূত্রাশয় সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
৭০ বছর বয়সী অস্টিন ভার্জিনিয়ায় ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। পেন্টাগন জানিয়েছে, হোয়াইট হাউজ ও জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত।

প্রতিরক্ষামন্ত্রী তার প্রোস্টেট ক্যানসার চিকিৎসা এবং ডিসেম্বর ও জানুয়ারিতে হাসপাতালে থাকার বিষয়টি প্রকাশের ব্যর্থতায় তদন্তাধীন রয়েছেন। গেল সপ্তাহে তিনি এ ঘটনায় ক্ষমা চান।

রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে পেন্টাগন দ্বিতীয় বিবৃতিতে বলেছে, অস্টিন নিজের দাপ্তরিক দায়িত্ব সহকারী প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকসের কাছে হস্তান্তর করেছেন।

চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে বুধবারের আলোচনায় অংশ নিতে অস্টিনের ব্রাসেলস যাওয়ার কথা রয়েছে। তবে এটি এখনো স্পষ্ট নয়, হাসপাতাল তার পরিকল্পনায় বাধা দেবে কি না।

গেল বছরের শেষে প্রোস্টেট ক্যানসারের জন্য অস্টিনের একটি অস্ত্রোপচার হয়। নতুন বছরের দিনে পা, নিতম্ব ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বাইডেন প্রশাসনেরও অস্টিনের গুরুতর অসুস্থ হওয়ার বিষয়টি অজানা ছিল।

গেল সপ্তাহে এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, কোনো কর্মীকে তিনি হোয়াইট হাউসের কাছ থেকে তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি আড়াল করতে বলেননি। কিন্তু কর্মীরা তার আদেশের বাইরে কাজ করেছেন কি না, সে সম্পর্কে প্রশ্নের উত্তর দেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০