বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দল চূড়ান্ত করার আগে নির্বাচকদের সাথে বসবেন হাথুরু

ডেস্ক রিপোর্ট: তামিম ইকবালের জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচন হয়নি এখনও। এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণাও বাকি। নিশ্চয়ই তা জেনেই আজ দুপুরে রাজধানীতে পা রেখেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তবে বরাবরই কাজকর্মে সিরিয়াস ও পেশাদার বাংলাদেশ হেড কোচ নিশ্চয়ই খুব খুশি মনে ঢাকা ফেরেননি। তিনি এসেছেন অনুশীলন করাতে। অথচ অধিনায়কই নেই। কারা প্র্যাকটিস করবেন? সেই দলও চূড়ান্ত হয়নি এখনও।

তার মানে কাল বৃহস্পতিবার সকালেও শেরে বাংলায় টিম বাংলাদেশের এশিয়া কাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর সম্ভাবনা নেই। হাথুরুর এতে মোটেই প্রীত হবার কথা নয়। তার যে স্বভাব, তাতে রেগে-মেগে আগুন হওয়ার কথা।

তাকে যারা চেনেন, জানেন- সবাই একমত, ক্ষোভে না ফুসলেও বাংলাদেশ হেড কোচ বোর্ড কর্তাদের যতটা সম্ভব দ্রুত অধিনায়ক চূড়ান্ত করার পাশাপাশি দল নির্বাচন করে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর চাপ দেবেন।

যদিও বিসিবি সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার বোর্ড সভা শেষে জানিয়েছেন, তারা ১২ আগস্টের মধ্যে সব কিছুই করে ফেলবেন। তাই ধারনা ছিল ১১ আগস্ট বিকেল বা সন্ধ্যা নাগাদ হয়তো অধিনায়কের পাশাপাশি দল ঘোষণাও হয়ে যেতে পারে।

এদিকে হেড কোচ হাথুরু ঢাকা আসার পর ভোজবাজির মত পরস্থিতি পাল্টে যাবার আলামত মিলেছে। আগামীকাল বৃহস্পতিবার শেরে বাংলায় নির্বাচকদের সাথে বসবেন হাথুরু।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বুধবার সন্ধ্যায় জাগো নিউজকে জানিয়েছেন আমরা (নির্বাচকবৃন্দ ও হেড কোচ) কাল (বৃহস্পতিবার) বসবো। প্রধান নির্বাচক দল নিয়ে আর কিছু না বললেও একটা ধারণা মিলেছে তার কথায়। তাহলো; আগামীকালই দল নির্বাচন শেষ হয়ে যাবে এবং বৃহস্পতিবার হেড কোচ আর নির্বাচকরা মিলে আসলে এশিয়া কাপের মূল স্কোয়াড এর রূপরেখা ও গঠনশৈলি চূড়ান্ত করবেন। প্রাথমিক দল নয় সম্ভবত মূল দল বাছাইয়ের কাজও সেরে ফেলবেন তিনি।

এদিকে প্রধান নির্বাচকও বলে দিয়েছেন, আমরা কোন প্রাথমিক দল ঘোষণা করিনি। করবোও না। এশিয়া কাপের জন্য ১৫ জনের দল চূড়ান্ত করে তার ঘোষণাই দেব।

সুতরাং বোঝাই যাচ্ছে, বৃহস্পতিবারই হয়তো দল চূড়ান্ত হয়ে যাবে। ওইদিন ঘোষণা না হলেও পরদিন শুক্রবার মানে ১১ আগস্টই হয়তো সেটা ঘোষিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী মাহি

শুভেন্দুকে ১০ দিনের আলটিমেটাম দিল ককরোচ

১০

কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

১১

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২

মরক্কান নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

১৩

৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

১৪

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

১৫

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১৬

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৭

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

১৮

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

১৯

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

২০
error: Content is protected !!