বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাঠে নেমেই ৫ উইকেট মাশরাফির

ডেস্ক রিপোর্ট: চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমেই ভেলকি দেখালেন মাশরাফি বিন মর্তুজা। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। সাবেক এই টাইগার অধিনায়কের আগুনঝরানো বোলিংয়ে রীতিমতো ধসে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার।

চলমান ডিপিএলের শুরু থেকে ছিলেন না মাশরাফি। চতুর্থ রাউন্ডে এসে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো মাঠে নামলেন তিনি। বাইশগজে ফিরেই যেন পুরনো সেই ম্যাশ।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। প্রীতম কুমারকে নিজের বলে তালুবন্দী করে সাজঘরে ফেরান মাশরাফি। এরপর একে একে শিকার করেন সাব্বির হোসেন, ফয়সাল আহমেদ, মঈন খান ও মাহফুজ রাব্বিকে। পেয়ে যান ফাইফার। সবমিলিয়ে চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচে ৮ ওভার বল করে ১৯ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।

মাশরাফির লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে এটি অষ্টম ৫ উইকেট শিকার। তার বোলিং নৈপুণ্যে ১৩৬ রানেই গুটিয়ে গেছে গাজী গ্রুপ। জয়ের জন্য মাশরাফির দলের প্রয়োজন ১৩৭ রান।

সর্বশেষ বিপিএলটা ভালো কাটেনি মাশরাফির। বহু বিতর্ক আর প্রশ্নের মুখোমুখি হয়ে শেষমেশ টুর্নামেন্টের মাঝপথে সরে দাঁড়ান সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক। এখনো দেশের ঘরোয়া ক্রিকেটে খেলা সাবেক এই অধিনায়ক রাজনীতির ময়দানেও তুমুল ব্যস্ত সময় পার করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০