বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ মে ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো মহাকাশ মিশনে যাচ্ছেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক: এই প্রথম বেসরকারি একটি মিশনে সৌদি আরবের দুই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাচ্ছেন। তারা সেখানে গিয়ে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন।
সৌদি প্রেস এজেন্সি এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

সৌদি আরবের এই দুই নভোচারীর একজনের নাম রায়ানাহ বারনাভি। তিনি হতে যাচ্ছেন মহাকাশে যাওয়া সৌদির প্রথম কোনো নারী। এই নভোচারী একজন স্তন ক্যানসার গবেষকও। আরেকজনের নাম আলি আল-কারনি। আল জাজিরা।

রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন।

সোমবার তারা সেখানে পৌঁছাবেন। নাসার সাবেক মহাকাশচারী পেগি হোয়াইটসন ও মার্কিন পাইলট জন শফনারের সঙ্গে তারা যোগ দেবেন। মিশনটির আয়োজক বেসরকারি মহাকাশ কোম্পানি অ্যাক্সিওম স্পেস।

বারনাভি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, সৌদি আরবের প্রথম নারী মহাকাশচারী হয়ে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করা দারুণ আনন্দের এবং সম্মানের। তিনি বেশ খুশি।

আলি আল-কারনির জন্যও এই মিশনটি বেশ আবেগের। তিনি বলেন, এটি আমার জন্য বিরাট একটি সুযোগ, এখন… তারার মধ্যে উড়ব।

এসপির প্রতিবেদন অনুযায়ী, মানুষ সংক্রান্ত গবেষণা, কোষ বিজ্ঞান এবং মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে মেঘ বীজ বপন পরীক্ষাসহ মোট ১৪টি পরীক্ষা করবে দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০