বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় দুই গ্রুপের গোলাগুলিতে ছাত্রদল নেতা নিহত

ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় দুই গ্রুপের গোলাগুলিতে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লার সদর উপজেলার শাসনগাছা লেগুনা স্ট্যান্ডে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতা হলেন – স্থানীয় বাসিন্দা মো. আজহারের ছেলে ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী অর্ণব (৩০)। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। শাসনগাছা বাস টার্মিনালের সততা বাসের ম্যানেজারের চাকরিও করতেন অর্ণব।

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (২৮), নেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) ও নাজমুল হাসান (২৬)। এদের মধ্যে নাজমুল হাসান গুলিবিদ্ধ হয়েছেন।

গোলাগুলির বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, অর্ণব নামাজ আদায় করে বের হয়েছিলেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত না থাকলেও তাকে বুকের বাঁ পাশে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, রাজনৈতিক প্রভাবে দীর্ঘদিন ধরেই শাসনগাছা লেগুনা স্ট্যান্ডসহ আশপাশের এলাকায় নীরব চাঁদাবাজি হচ্ছে। সরকার দলীয় স্থানীয় নেতাদের আধিপত্য বিস্তারে এই চাঁদাবাজি চলছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কয়েক দিন পর পরই আধিপত্যের লড়াই হয়। যারা ক্ষমতার প্রদর্শন করেন তারাই শাসনগাছা বাস স্ট্যান্ডের নেতৃত্ব দেন।

জানা গেছে, দীর্ঘদিন এই স্ট্যান্ডের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। সম্প্রতি স্থানীয় মোল্লা বাড়ির রাব্বি তার গ্রুপ নিয়ে লেগুনা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার করেন। এতেই বাঁধে বিপত্তি। এসব নিয়েই শুক্রবার জুমার নামাজের পর তর্কাতর্কি শুরু হয় সক্রিয় দুই গ্রুপের। এসময় দুই গ্রুপের নেতাকর্মীরাই দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে নেমে পড়েন ও গোলাগুলি হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, লেগুনা স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষ গোলাগুলি শুরু করলে অর্ণব নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অর্ণব দুই গ্রুপের কোনো একটির সদস্য নাকি পথচারী তা এখনও জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!