বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ জুন ২০২৪, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাটকের নাম ভূমিকায় গরু!

বিনোদন ডেস্ক: এলাকার মাস্তান কিংবা পাড়ার বড়ভাই, বেশিরভাগ নাটকেই একজন বখাটে-উচ্ছৃঙ্খল চরিত্রে দেখা যায় অভিনেতা মুশফিক ফারহানকে। কিন্তু এবার বোধহয় এমন চরিত্রের বাইরেই দেখা যাবে এই অভিনেতাকে। এবার ঈদে তার অভিনয়ে আসছে নতুন নাটক। তবে নাটকটি একঘেয়ে প্রেম-বিরহ কিংবা মারপিটের গল্প নিয়ে নির্মিত নয়।

ফারহানের নতুন চরিত্রের ওই নাটকটির নাম ‘মাস্তান’। অনেকে ভাবতে পারেন, হয়তো নাটকটিতে মাস্তানের চরিত্রে আসছেন এই অভিনেতা। কিন্তু তা নয়, নাটকের পুরো গল্পে মাস্তানের ভূমিকায় থাকছে খোদ একটি গরু!

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এর পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। ফারহান ছাড়াও অভিনয়ে আরও আছেন, তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ।

নির্মাতা বলেন, ‘এটিও প্রেমেরই নাটক। যে প্রেমে মা আছে, প্রেমিকাও আছে। আবার গৃহপালিত গরুটিও থাকছে। চিত্রনাট্যটি দারুণ। কোরবানির ঈদের রেশ রাখার চেষ্টা করেছি। আশা করছি ঈদের অনেক নাটকের মাঝে আমাদের গল্পটি ব্যতিক্রম আলো ছড়াবে দর্শক দৃষ্টিতে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, কোরবানির ঈদের প্রথম দিন থেকে সপ্তাহজুড়ে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এক ডজন ঈদ বিশেষ নাটক ও ওয়েব সিনেমা। যার মধ্যে অন্যতম তালিকায় আছে ‌‘মাস্তান’।

বছরজুড়ে ঈদ বিশেষ নাটকগুলোতে সাধারণত প্রেম-বিরহ ও হাস্য-তামাশা নিয়ে গল্প নির্মিত হয়ে থাকে। ঈদকে কেন্দ্র করে শত শত নাটক বের হলেও উৎসবের সাথে মিল রেখে কোনো নাটক নির্মাণ হতে দেখা যায় না। দর্শকদের এমন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এমন ভিন্ন গল্পে নাটকটি নির্মাণ করছে ‘মাস্তান’। প্রতিষ্ঠানটির ব্যানারে এবারের কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে এই বিশেষ নাটকটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০