বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিলামে উঠছে ’৮৬ বিশ্বকাপে জেতা ম্যারাডোনার গোল্ডেন বল

স্পোর্টস ডেস্ক: ১৯৮২ বিশ্বকাপ থেকে আসরের সেরা ফুটবলারকে পুরস্কার হিসেবে গোল্ডেন বল দিয়ে আসছে ফিফা। প্রথমবার এই পুরস্কারটি জিতেছিলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো রসি।
পরের আসরে দুর্দান্ত ফুটবল শৈলী উপহার দিয়ে গোল্ডেন বল জেতেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। শুধু তা-ই নয়, আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নও করেছেন সাবেক এই ফুটবলার। এবার সেই গোল্ডেন বল আগামী জুনে উঠানো হচ্ছে নিলামে। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের আগুট নিলাম হাউজ।

যদিও এর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়নি, তবে আগুট আশা করছে কোটি টাকা ছাড়িয়ে বিক্রি হবে এই গোল্ডেন বল। এখন পর্যন্ত কোনো ফুটবলারেরই গোল্ডেন বল নিলামে ওঠেনি।

চার বছর হতে চলল ম্যারাডোনা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ১৯৮৬ বিশ্বকাপ দিয়েই সর্বকালের অন্যতম সেরা তারকা হয়ে ওঠেন তিনি। সেই আসরে পাঁচ গোলের পাশাপাশি পাঁচ অ্যাসিস্টও করেন এই সাবেক ফুটবলার। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার দুটি গোল এখনো আলোচিত।

প্রথমটি তো হ্যান্ড অব গড হিসেবেই স্বীকৃতি পেয়েছে। যেখানে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে টপকে হাত দিয়ে গোল করেন তিনি। তবে দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা! পাঁচ ফুটবলার কাটিয়ে দর্শনীয় এক গোল করেছিলেন এই ফুটবলার। সেই ম্যাচে যে জার্সিতে খেলেছিলেন তিনি তা আগেই নিলামে বিক্রি হয়েছে।

সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষেও জোড়া গোল করেন ম্যারাডোনা। এরপর ফাইনালে জার্মানির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় তার আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১০

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১১

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১২

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৩

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৫

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৬

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৭

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৮

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৯

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

২০